Posts

Showing posts from May, 2020

প্রচেষ্টা প্রকল্পেরনুতন অর্ডার

#প্রচেষ্টা_প্রকল্পের_নুতন_অর্ডার ' প্রচেষ্টা' প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন তার কিছু রূপরেখা রাজ‍্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।  অর্থাৎ কারা এই এককালীন ১০০০ টাকা পেতে পারেন ? ১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা । ২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । ৩) *পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না  শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।* ৪) *পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই* দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )। ৫) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। ৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও ,  যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ...